রাজ্যে আজও বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় হবে বৃষ্টি, জানুন বিস্তারিত
দি নিউজ লায়নঃ রাজ্যে আজও কলকাতা সহ বিভিন্ন জেলায় মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানাচ্ছে, অতি গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি উত্তর ছত্তীসগঢ় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বৃষ্টি হয়, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া ও ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায়।

Post a Comment