ফের পরিবর্তিত হল বেলুড় মঠে প্রবেশের সময়সূচি
দি নিউজ লায়নঃ ফের পরিবর্তিত হল বেলুড় মঠে প্রবেশের সময়সূচি । এর আগে চলতি মাসের ১ তারিখ বেলুড় মঠ দর্শণের সময়সূচির পরিবর্তন করে কর্তৃপক্ষ।এবার আবার নতুন করে করা হল সময়সূচির পরিবর্তন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সময়সূচি লাগু থাকবে বলে জানা যাচ্ছে।
নতুন সময়সূচি অনুযায়ী, প্রত্যেকদিন সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং বিকেলে ৪ টে থেকে ৫:১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ। এই সয়ের মধ্যে মঠে ঢুকতে পারবেন ভক্তরা। এরপর আগামী ১ অক্টোবর থেকে ফের পরিবর্তিত হবে এই সময়সূচি। তখন সকাল ৮ টা থেকে বেলা ১১ টা ও বিকেলে ৩:৩০ মিনিট থেকে ৫:১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে মঠ। সঙ্গে নির্ধারিত সমস্ত কোভিড বিধি বজায় থাকবে বলেও বেলুড় মঠ সূত্রে খবর।

Post a Comment