খড়গপুর স্টেশনে রমরমিয়ে চলছে দালাল চক্র - The News Lion

খড়গপুর স্টেশনে রমরমিয়ে চলছে দালাল চক্র

 




দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনের বোগদার দিকে টিকিট কাউন্টারের ভেতরে রমরমিয়ে চলছে দালাল চক্র।বৃহস্পতিবার সেই ঘটনা ধরা পড়লো সংবাদমাধ্যমের ক্যামেরায়।যুবকদের পুলিশ সন্দেহ করবে তাই এই কাজে সাথে যুক্ত করা হচ্ছে বয়স্কদের বলে অভিযোগ। প্রসঙ্গত মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা।আর সেই সুযোগ কে কাজে লাগিয়ে দালালরা টাকা নিয়ে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন  ফর্ম পূরণ করছে।দীর্ঘদিন ধরেই চলে আসছে এই রকম কার্যকলাপ।


রেল প্রশাসনের নজর এড়িয়ে কি করে চলছে এই অসাধু দালাল দের দাদাগিরি তা নিয়ে প্রশ্ন উঠেছে। নজর নেই রেল প্রশাসনের। ফর্ম পূরণ করতে কখনও লাগছে ৩০ ও তার অধিক টাকা। দীর্ঘদিন রেল প্রশাসনের নজর না থাকায় খড়গপুর স্টেশন চত্বরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে দালালরা বলে অভিযোগ।এই খড়গপুর স্টেশনের সর্বত্র রয়েছে সিসিটিভি তে নজরদারির ব্যবস্থা। তাহলে কিভাবে রমরমিয়ে চলছে এই স্টেশনে দালালরাজ প্রশ্ন এটাই। তবে  রেল কর্তৃপক্ষ ওই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.