দুই শহীদ-এর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির - The News Lion

দুই শহীদ-এর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির

 


দি নিউজ লায়নঃ  বৃহস্পতিবার মেদিনীপুরে শহীদ অনাথ বন্ধু পাঁজা ও শহীদ মৃগেন দত্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ওই রক্তদান শিবিরের উদ্বোধন করে  রক্তদাতাদের অভিনন্দন জানালেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারী শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা ,মেদিনীপুর পৌরসভার প্রশাসক বোর্ড এর চেয়ারম্যান সৌমেন খান সহ বহু বিশিষ্ট মানুষ। 


রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন ১৯৩৩ সালের ২ রা সেপ্টেম্বর মেদিনীপুর শহরে খেলার মাঠে তৎকালীন অত্যাচারী ইংরেজ জেলাশাসক বার্জকে হত্যা করে অনাথ বন্ধু পাঁজা ও মৃগেন দত্ত। আর ওই দিনই হত্যা করা ওই দুই স্বাধীনতা সংগ্রামী কে। যার ফলে তারা শহীদ হন। তাদের রক্ত বিফলে যায়নি। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই আজও তারা আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। 


তিনি ওই দুই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।তিনি বলেন চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন এই শহীদরা আমাদের মাঝে থাকবেন ।তাই দুই শহীদ এর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন রক্তদান মহৎ দান রক্তদান এর বিকল্প অন্য কিছু হতে পারে না। করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ৫০ জন ওই রক্তদান শিবিরে রক্ত দান করায় তিনি সকল রক্তদাতা দের শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা জানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.