পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হলেন কৃষ্ণেন্দু বিষই ও জয়দীপ হোতা
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান হলেন চন্দ্রকোনা রোডের বাসিন্দা তথা গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু বিষই। তিনি বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তবে তার প্রাথমিক শিক্ষা সংসদ চালানোর ক্ষমতা রয়েছে।তিনি বেশ কিছু দিন সরকার মনোনীত সদস্য হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাজ কর্ম দেখতেন।
বৃহস্পতিবার রাজ্য সরকারের জয়েন্ট সেক্রেটারির সাক্ষরিত নিয়োগ পত্র পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসাবে কৃষ্ণেন্দু বিষই এর কাছে পাঠানো হয়েছে এবং তাকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপর দিকে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে বিরবাহা সরেন টুডু কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে জয়দীপ হোতা কে। জয়দীপ হোতা ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তৃতীয় চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন।

Post a Comment