প্রথমবারের মত মা হতে যাচ্ছেন অস্কারজয়ী এই হলিউড অভিনেত্রী
দি নিউজ লায়নঃ প্রথমবারের মত মা হতে যাচ্ছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। এখন তারা প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায়। ‘হাঙ্গার গেমস’ খ্যাত অভিনেত্রী জেনিফার লরেন্সকে নিউইয়র্ক সিটিতে ঘুরে বেড়াতে দেখা গেছে।
সেখানে একটি ক্যাফেতে বন্ধুর সঙ্গে খেতে বের হয়ে ক্যামেরাবন্দি হন তিনি। ছবিগুলোতে ‘বেবি বাম্প’সহ দেখা গেছে এই হলিউড নায়িকাকে। জেনিফারের স্বামী কুক ম্যারোনি নিউইয়র্কের ম্যানহাটনের একটি আর্ট গ্যালারির পরিচালক। ২০১৯ সালে কুক ম্যারোনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই অভিনেত্রী ‘সিলভার লাইনিংস প্লেবুক’ মুভির জন্য ২০১২ সালে অস্কার জেতেন।

Post a Comment