বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পরের দিনই অবসরের ঘোষণা দিলেন ডেসকাট - The News Lion

বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পরের দিনই অবসরের ঘোষণা দিলেন ডেসকাট

 


দি নিউজ লায়নঃ   আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ক্রিকেটার রায়ান টেন ডেসকাটকে দলে রেখেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ৪১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডারের সার্ভিস পাবে ডাচরা।  


তবে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পরের দিনই অবসরের ঘোষণা দেন ডেসকাট। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডেসকাট জানান, এই বছর শেষেই বিদায় নেবেন সব ধরনের ক্রিকেট থেকে।  উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে নেদারল্যান্ডসের হয়ে ৩৩ ওয়ানডে খেলে ৫ সেঞ্চুরিতে ডেসকাটের রান ১ হাজার ৫৪১, ব্যাটিং গড় ৬৭। হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার এই গড় ওয়ানডে ইতিহাসের সেরা। মিডিয়াম পেস বোলিংয়ে উইকেট ৫৫টি, চার উইকেট তিন ম্যাচে। টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে ৫৩৩ রান ৪৪.৪১ গড় ও ১৩৩.২৫ স্ট্রাইক রেটে। উইকেট ১৩টি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.