পেট্রোল পাম্পের ভিতরে পেট্রোল নিয়ে কালোবাজারি
দি নিউজ লায়নঃ প্রক্যাশ্য দিবালোকে পেট্রোল পাম্পের ভিতরে পেট্রোল নিয়ে চলছে কালোবাজারি, নিশ্চুপ প্রশাসন, ক্ষোভ সাধারণ মানুষদের। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা এলাকার ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পের। জানা গেছে মঙ্গলবার সকাল থেকেই মোহনা এলাকার ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পে "নো পেট্রোল"-এর বোর্ড ঝুলিয়ে দেয় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। যদিও দেখা যায় পেট্রোল পাম্পের ভিতরেই ঐ পেট্রোল পাম্পের কর্মীকে রীতিমত পেট্রোল ভর্ত্তি ড্রাম নিয়ে পেট্রোল বিক্রি করতে দেখা যায়। শুধু তাই নয় এমনিতেই পেট্রোল মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠা সাধারণ মানুষদের কাছ থেকে পেট্রোলের দাম লিটার পিছু ৫ টাকা বেশী দামে অবৈধভাবে পেট্রোল বিক্রি করতেও দেখা যায় ঐ পেট্রোল পাম্পের কর্মীকে।
এভাবে পেট্রোল পাম্পে নো পেট্রোল-এর বোর্ড ঝুলিয়ে রীতিমত পেট্রোল পাম্পের ভিতরে প্রকাশ্য দিবালোকে পেট্রোলের কালোবাজারির বিরুদ্ধে সাধারণ মানুষরা প্রতিবাদ জানালেও নাকি সাধারণ মানুষদের উদ্দেশ্য পেট্রোল পাম্প কর্মীর কার্যত প্রশাসনকে তোয়াক্কা না করার ভঙ্গিতে সটান জবাব নিলে নিন না নিলে বাদ দিন, আপনার জন্য এখানে খুলে রাখিনি, এমনই অভিযোগ সাধারণ মানুষদের। মঙ্গলবার এই ঘটনা সামনে আসতেই শুধু কুমারগঞ্জের মোহনা এলাকার বাসিন্দারা নয় গোটা জেলার বাসিন্দারা প্রশ্ন তুলতে শুরু করেছে তবে কি মোহনা এলাকার ঐ পেট্রোল পাম্প কর্তৃপক্ষ পেট্রোল পাম্পের আড়ালে আদৌতে পেট্রোলের কালোবাজারি চালাচ্ছে।
এদিন এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা অভিযুক্ত পেট্রোল পাম্প কর্তৃপক্ষের লাইসেন্স বাতিলের দাবীতেও সরব হয়েছেন। যদিও এই ঘটনায় অভিযুক্ত পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগ না হওয়ায় অভিযোগ প্রসঙ্গে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর পেট্রোল পাম্প ডিলারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরজিৎ ঘোষ-এর কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন এটা বে আইনি এবং অনুচিৎ। তিনি বলেন
আমি সংগঠনগতভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব। তিনি এও বলেন এটা ঠিক না, নর্থবেঙ্গল পেট্রোল ওনার্স এসোসিয়েশন এটা সমর্থন করে না।

Post a Comment