ফিল্মি কায়দায় লুঠ
দি নিউজ লায়নঃ অভিনব কেপ মারির ঘটনা ঘটলো বারুইপুরে। বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের খুদী্রামপল্লীর বছর 67 র বাসিন্দা প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার মন্ডল আজ সকালে হরিহরপুরে অবস্থিত সেন্ট্রাল ব্যাঙ্কে গিয়েছিলেন টাকা তুলতে। 1 লক্ষ 35 হাজার টাকা তুলে তিনি যখন সাইকেলে করে বাড়ি ফিরছিলেন, সেইসময় মল্লিকপুর বাজারের কাছে তার সাইকেলের পিছনের চাকায় কিছু একটা জড়িয়ে যায়।
তিনি সাইকেল থেকে নেবে দেখেন পিছনের চাকায় একটা লম্বা দড়ি আটকে গিয়েছে। সেই দড়িটি ছাড়ানোর চেষ্টা করেন প্রায় মিনিট চারেক ধরে। সাইকেলের পিছনের চাকা থেকে দুইটি ছাড়িয়ে উঠে দেখেন তার বাজারের ব্যাগের মধ্যে থাকা এক লক্ষ 35 হাজার টাকা ও সঙ্গে থাকা দুটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট ও ব্যাংকের পাসবুক উধাও।
মনে করা হচ্ছে সাইকেলের পিছনের চাকায় দড়ি জড়িয়ে দিয়ে অভিনব কায়দায় টাকার ব্যাগটি সরিয়ে দিয়েছে দুষ্কৃতী। বারুইপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন স্বাস্থ্যকর্মী প্রণব কুমার মন্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে বারইপুর থানার পুলিশ। তারা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে।

Post a Comment