দলীয় হুইপ অমান্য করায় বহিষ্কার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস‍্য - The News Lion

দলীয় হুইপ অমান্য করায় বহিষ্কার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস‍্য

 


দি নিউজ লায়নঃ   দলীয় হুইপ অমান্য করে দল বিরোধী কাজ করার জন্য পাকাপাকি ভাবে বহিষ্কার করা হল ভগবানগোলা পঞ্চায়েত সমিতির তৃণমূলের  নির্বাচিত সদস্য কে । বহিষ্কৃত সদস্যের নাম আশরাফ বাসার ওরফে বাপি । এদিন বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার জুড়ে। ভগবানগোলা দলীয় কার্যালয়ে স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি আফরোজ সরকার রাজেশ ও বিধায়ক ইদ্রিস আলির উপস্থিতিতে ওই সিদ্ধান্ত গ্রহন করা হয় ।


পরে বিধায়ক বলেন , “ তৃণমূল একটি শৃঙ্কখলা পরায়ণ দল । এখানে দলের অনুশাসন মেনে চলতে হয় । এর ব্যতিক্রম হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে ,এক্ষেত্রেও তাই করা হয়েছে ।”ভগবানগোলা  পঞ্চায়েত সমিতি্তে তৃণমূল দলের হয়ে ২০ নম্বর পি এস থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন আশরাফ বাসার ওরফে বাপি । অভিযোগ, গত বিধান সভা নির্বাচনে দল বিরোধী  কার্যকলাপ তো বটেই সেই সঙ্গে সংযুক্ত বাম মোরচার সি পি এম প্রার্থী কামাল হোসেনের হয়ে ভোট প্রচার করেন । 


ওই সময় দলের লোক তাকে একাধিক বার বোঝানোর চেষ্টা করেন । কিন্তু তাতে কর্ণপাত করেন নি বাপি । তার পরিপ্রেক্ষিতে এদিন দলের এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহন করা হয় ,ওই সিদ্ধান্তের ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয় । তবে কত দিনের জন্য ওই বহিষ্কার তা কিন্তু স্পষ্ট করে নি দল । এদিকে পঞ্চায়েত সমিতির ওই সদস্য কে দল বহিষ্কারের করার ফলে তৃণমূল পরিচালিত ভগবানগোলা  পঞ্চায়েত সমিতিতে কোনও রকম প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.