দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু - The News Lion

দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ    দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোল দক্ষিন থানার কালিপাহাড়ি এলাকায়। জানা গেছে দুর্গাপুরের ভিড়িঙ্গির বাসিন্দা জনৈক প্রবীর বাদ্যকর নামে এক ব্যক্তি একটি মোটর সাইকেলে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আসানসোলে শ্বশুর বাড়িতে এসেছিলেন।


 দুর্গাপুর ফেরার পথে আসানসোলের কালিপাহাড়ি মোড়ের কাছে দুনম্বর জাতীয় সড়কে একটি লরি ধাক্কা মারে বাইকটিকে। ছিটকে পড়ে লরির তলায় পিষে যায় প্রবীর বাদ্যকরের ১০ বছরের ছেলে। প্রবীর বাবু এবং তার স্ত্রীও গুরুতর আহত হন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি আহত প্রবীর বাদ্যকর ও তাঁর স্ত্রীকেও আসানসোল জেলা হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। 


অন্যদিকে এই ঘটনার পরেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পরে। এলাকাবাসীরা রাস্তায় নেমে অবরোধ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামানো হয় র‍্যাফ। উত্তেজিত জনতা ইঁট ছোড়ে বলে অভিযোগ। পুলিশও পালটা লাঠি উঁচিয়ে তাড়িয়ে নিয়ে যায়। পরে বিরাট পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার জেরে বেশ কিছু সময় ধরে দুনম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.