গাইঘাটায় নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার - The News Lion

গাইঘাটায় নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ   দু দিন নিখোঁজ থাকার পর  ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো  গাইঘাটা থানা এলাকায়। পরিবারের  দাবি, তাঁদের বাড়ির সদস্যকে খুন করা হয়েছে। মৃত ব্যাক্তির নাম নিতাই দাস (৫৫) ।  ক্ষুদ্র ব্যবসায়ীর। কুটিয়ালের কাজ করেন।বাড়ি গাইঘাটা থানার ছেকাটি এলাকায়। গাইঘাটার দেবীপুর এলাকার রেল লাইনের ধারের একটি এলাকা থেকে তাঁর আংশিক ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। 


প্রাথমিক তদন্তে পুলিশের  অনুমান, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন । মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও পরিবারের লোকেরা জানিয়েছেন, শনিবার সকালে ব্যবসায়ী কাজে বাড়ি থেকে বের হন। দুপুরে শেষবার ফোন করে তিনি জানিয়েছিলেন বাড়ি ফিরছেন। তার হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও সন্ধান না মেলায়  পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় বিষয়টি জানানো হয়। 


রবিবার বিকেলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । পরিবারের দাবি,  নিতাই বাবুর কাছে ব্যবসায়ী খাতাপত্র ছিল, কালেকশনের টাকা ছিল। সেগুলি তারা কিছুই পাননি। তাদের অনুমান খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।  পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়নাতদন্তের রিপোর্টে যদি দেখা যায়, আত্মহত্যা নয়, তাঁকে খুন করা হয়েছে, তখন সেই অনুযায়ী পুলিশ আইনি পদক্ষেপ করবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.