১৭৫ টি রেশন দোকান এলকায় ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার ১৭৫ টি রেশন দোকান এলকায় ১৫ সেপ্টেম্বর বুধবার চালু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি জানান , এবিষয়ে জেলা প্রশাসন ও রেশন ডিলারদের নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি বিধায়ক অজিত মাইতি আরো বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন তা তিনি রক্ষা করেন। বিধানসভা নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে রেশনের জন্য লাইন দিয়ে রেশন দোকানের সামনে দাঁড়িয়ে রেশন নিতে হবেনা রেশন দুয়ারে পৌঁছে যাবে ।
তাই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন প্রকল্প আগামী বুধবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ১৭৫ টি রেশন দোকান এলাকায় চালু হচ্ছে। ধীরে ধীরে বাকি জেলার সমস্ত রেশন দোকানগুলিতেও ওই দুয়ারে রেশন প্রকল্প চালু হবে। তিনি বলেন এর ফলে বহু মানুষ উপকৃত হবেন। রেশন দোকানে গিয়ে তাদের লাইন দিতে হবে না এবং তাদের সময়ও নষ্ট হবে না ।এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানান। রেশন ডিলার সংগঠনের পক্ষে ফজলু আলম জানান , প্রথম পর্যায়ে ১৭৫ জন রেশন ডিলার দুয়ারে রেশন প্রকল্পে যুক্ত হচ্ছেন। পরে বাকিরাও হবেন।

Post a Comment