বিশ্বকাপ বাছাইয়ে দারুণ জয় ব্রাজিলের
দি নিউজ লায়নঃ বিশ্বকাপ বাছাইয়ে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। শুক্রবার তারা ২-০ গোলে হারিয়েছে পেরুকে। লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় এখন পর্যন্ত সবকটি ম্যাচে জিতেছে তারা। এই ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক নেইমার।
নিজে একটি গোল করেছেন, আরেকটি গোলে রেখেছেন অবদান। বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ব্রাজিল। আট ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। সমান ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা

Post a Comment