গ্যাসের সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী, ক্রমশ উধাও হচ্ছে ভর্তুকি - The News Lion

গ্যাসের সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী, ক্রমশ উধাও হচ্ছে ভর্তুকি

 


দি নিউজ লায়নঃ  অনলাইনে  গ্যাস বুক করতে গিয়ে দেখা গেল যে, ন'শো এগারো টাকা। অর্থাৎ দু'সপ্তাহের মধ্যে 25 টাকা করে দাম বাড়লো মোট পঞ্চাশ টাকা। প্রথম লকডাউন পর্বের শেষ  থেকে দ্বিতীয় লকডাউন পর্যায়ের প্রথমে এসে দাম বাড়লো প্রায় তিনশো টাকার কাছাকাছি।ছ মাস আগে রান্নার গ্যাসের দাম ছিলো ছশোর আশপাশে।  মানুষ তখন থেকেই পরিবারের খরচের আকাশে সিঁদুরে মেঘ দেখছিলেন।   ছ'মাসের মধ্যে সেই ছাই চাপা আগুন বাড়তে বাড়তে কর্মহীন গৃহস্থের অন্দরমহলে ঘটালো দাবানল।  


একদিকে ঊর্ধ্বমুখী গ্যাস সিলিন্ডার অন্যদিকে ক্রমশ উধাও হচ্ছে ভর্তুকি। 2015 সালে গ্যাসের দাম ছিল 998 টাকা ভর্তুকি ছিল 563 টাকা। 2019 সালের গ্যাসের দাম হল 792 টাকা তখন ভর্তুকির পরিমাণ কমে দাঁড়ায় 236 টাকা। দুই হাজার কুড়ি সালের গ্যাসের দাম 700 ভর্তুকি মাত্র কুড়ি টাকা। আর এবারে অর্থাৎ 2021 সালে 14 কেজি গ্যাসের দাম 911 টাকা হলেও ভর্তুকি 17 টাকা মাত্র, তাও কখন যে একাউন্টে  ঢোকে তাও অজানা উপভোক্তার। 


বিত্তবান কোটিপতি শিল্পপতি গ্যাস কিনবেন 911 টাকা দিয়ে আর ঝুপড়িতে কুড়ে ঘরে বাস করে সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে একদুশো টাকা উপার্জন করা, অথবা দীর্ঘ লকডাউনে বেরোজগারে মানুষটি মাত্র 17 টাকা ভর্তুকি পাবেন ওই একই দামে গ্যাস কিনে। সরকারি চিন্তাভাবনা আদৌ যে কি তা বুঝে উঠতে পারছেন না অনেকেই।  2020-21 আর্থিক বর্ষে পেট্রোপণ্যের উপর সরকারি ভর্তুকি ছিলো 40915 কোটি টাকা। 2021- 22 আর্থিক বর্ষে তা কমে দাঁড়ায় 12995 টাকায়। এ থেকেই স্পষ্ট ধারণা পাওয়া যায়, নিম্ন উপার্জনের গ্রাহকদের জন্য ভর্তুকি চালুর উদ্দেশ্য ছিল মূলত আন্দোলন স্তিমিত করার সু কৌশল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.