নারায়ণপুরে তৃণমূলে গণ যোগদান - The News Lion

নারায়ণপুরে তৃণমূলে গণ যোগদান



দি নিউজ লায়নঃ  রামপুরহাট এক ব্লকের অধীনে নারায়ণপুর অঞ্চলের বিজেপি সিপিএম কর্মী সমর্থক মিলে প্রায় হাজার দেড়েক মানুষ তৃণমূলে যোগদান করেন। সোমবার বিকেলে নারায়ণপুর হাটতলা দলীয় কার্যালয়ের সামনে মঞ্চ করে এই মহতী যোগদান সভা হয়। নবাগতদের হাতে পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট এক ব্লক সভাপতি আনারুল হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শুভাশীষ কর্মকার, নারায়ণপুর অঞ্চল সভাপতি মিলন সেখ প্রমুখ। মিলন সেখ বলেন, বিজেপি অঞ্চল সভাপতি নারায়ণপুরের বাসিন্দা মিলন সাহা, সিপিএমের  জেলাকমিটির প্রাক্তন সদস‍্য রঘুনাথ সাউয়ের নেতৃত্বে প্রায় দেড় হাজার মানুষ এদিন তৃণমূলে যোগদান করেন। 


জানা গেছে গত বিধানসভা নির্বাচনে নারায়ণপুর অঞ্চল সাতশো ভোটে তৃণমূলকে লিড দেয়। এই অঞ্চলে উনিশটি বুথ আছে। যার মধ‍্যে দুটি হিন্দু প্রধান এবং পাঁচটি সংখ্যালঘু অধ‍্যুষিত এলাকা অর্থাৎ মোট সাতটি বুথে একচেটিয়া ব‍্যাপক লিড পায় তৃণমূল। বারোটি বুথের মধ‍্যে ছয় নম্বর বুথে বালি মাফিয়া প্রভাব থাকায় সেখানে প্রায় আটশো ভোটে লিড পায় বিজেপি। বাকি বুথে বিজেপির মেরুকরণের ফলে   বিজেপি এগোলেও এই অঞ্চলে তৃণমূল সাতশো ভোটে লিড পায়। এবার  বিজেপির সেই ভোট ব‍্যাঙ্কে থাবা বসালো শাসক দল। বিজেপির জেলা সহ সভাপতি শুভাশীষ চৌধুরী অবশ‍্য এই যোগদান নিয়ে কোনো মন্তব্য করতে চান নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.