যাত্রীবাহী বাসের সাথে মদ বোঝাই গাড়ির সংঘর্ষ - The News Lion

যাত্রীবাহী বাসের সাথে মদ বোঝাই গাড়ির সংঘর্ষ

 


দি নিউজ লায়নঃ ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে মদ বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ। সোমবার ঘটনাটি ঘটেছে দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের চন্ডিপুরে। উল্লেখ্য, এদিন দুপুরে নন্দকুমার থেকে দিঘার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ঠিক সেই সময়  কাঁথির দিক থেকে নন্দকুমারগামী একটি মদ বোঝাই গাড়ির সঙ্গে সংঘর্ষহয়। 


আর  এই ঘটনার জেরে বাসে থাকা বহু যাত্রী ও মদ বোঝাই  গাড়ির চালক গুরুতর আহত হয়। আর ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।আর এই ঘটনার পর ব্যপক যানজট সৃষ্টি হয় এলাকায়। তবে ঘটনার খবর পেয়ে চন্ডিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পাশাপাশি গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.