টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার EPFO-র ৩ আধিকারিক - The News Lion

টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার EPFO-র ৩ আধিকারিক

 


দি নিউজ  লায়নঃ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার EPFO-র ৩ আধিকারিক। EPFO-র ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের আধার নম্বর ব্যবহার করে ২.৭১ কোটি টাকা প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে।  EPFO-র ভিজিলেন্স বিভাগের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, চন্দন কুমার সিনহা (ঊর্ধ্বতন কর্মচারী), উত্তম তাগারে এবং বিজয় জারপে অভিযুক্ত বলে জানায় সিবিআই।  


অভিযোগ অনুযায়ী, চন্দন কুমার সিনহা ও তার আরও ২ সহযোগীর সাহায্যে ২০২০-র মার্চে করোনা পরিস্থিতিতে ৯১ টি কেস জাল করে টাকা হাতিয়ে নেয়। করোনা মহামারীকালে প্রচুর সাধারণ মানুষ চাকরি, কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে। সেসময় যাতে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে মানুষ জীবন নির্বাহ করতে পারে সেই সুযোগ করে দিয়েছিল। 


ইপিএফও, পেনশন তোলার অনুমতি দিয়েছিল। সেসময়ের সুযোগ নেয় এই তিন অভিযুক্ত।  তথ্য জাল করে টাকা হাতিয়ে নেয় এই তিনজন। সূত্র মারফৎ জানা গেছে, যারা এ কাজ ঘটিয়েছে তারা সমস্ত নিয়ম, সিস্টেমের ফাঁকফোকর সম্পর্কে অবগত ছিল।তাদের বিরুদ্ধে ১৫ মাসের মধ্যে ৯১টি জালিয়াতি কেস জমা পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.