মুর্শিদাবাদে প্রচারে যাবেন না মমতা - The News Lion

মুর্শিদাবাদে প্রচারে যাবেন না মমতা

 


দি নিউজ  লায়নঃ  আগামী ৩০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্পাধ্যায়ের সঙ্গে সঙ্গে ভাগ্য নির্ণয় হবে আমিরুল ইসলাম ও জাকির হোসেনেরও।  সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে  দলীয় প্রার্থী আমিরুল ইসলাম ও জাকির হোসেনের সমর্থনে ২২ ও ২৩ শে সেপ্টেম্বর জনসভা করার  কথা ছিল তৃণমূল সুপ্রিমোর।  তৃণমূল সূত্রে খবর,  মুর্শিদাবাদ যাচ্ছেন না তিনি। 


উল্লেখ্য,   করোনার  কথা মাথায় রেখেই ৩০ এর এই   উপ- নির্বাচনগুলিতে  সব ধরনের জমায়েত বা প্রচারে এলাহি ব্যবস্থায় নিষেধাজ্ঞা  জারি রয়েছে নির্বাচন কমিশনের। রাজনৈতিক মহলের মতে,  তৃণমূল নেত্রী প্রচারে গেলে যা জমায়েত হবে তা কার্যত জনস্রোতে পরিনত হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেকথা মাথায় রেখেই আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর জঙ্গিপুর এবং সামশেরগঞ্জের প্রচারে মুখ্যমন্ত্রী আসতে চাইছেন না।   


এ বিষয়ে  তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান বলেন, “রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটপ্রচারে আসবেন না। আমরা নিজেরাই প্রচার করব।” কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটপ্রচারে জঙ্গিপুর ও সামসেরগঞ্জে  যাবেন না, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি তৃণমূল নেতা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.