আগামী দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা - The News Lion

আগামী দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

 


দি নিউজ লায়নঃ    আগামী দু’দিনের মধ্যে আফগানিস্তানে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তালেবান উপপ্রধান শের আব্বাস স্তানিকজাই।এমনটাই সূত্রের খবর।   এছাড়া গত দুই দশকে যারা সরকারে কাজ করেছেন, নতুন সরকারে তাদের অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানান তিনি।


তিনি বলেন, আগামী দু’দিনের মধ্যে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে। এটি হবে সবার অংশগ্রহণে ঐকমত্যের সরকার। এই সরকারের নিচু স্তরে নারীদের ভূমিকা থাকবে, তবে উচ্চ পর্যায়ে দেখা যাবে না তাদের।  আব্বাস স্তানিকজাই বলেন, সম্প্রতি কাবুল বিমানবন্দরে যে বিশৃঙ্খলা হয়েছে সেজন্য যুক্তরাষ্ট্রের অব্যবস্থাপনা দায়ী এবং বিমানবন্দর মেরামতের জন্য বর্তমানে ৩ কোটি মার্কিন ডলার প্রয়োজন।  


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.