পশ্চিম মেদিনীপুরে সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে পুলিশ দিবস পালন - The News Lion

পশ্চিম মেদিনীপুরে সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে পুলিশ দিবস পালন

 


দি নিউজ লায়নঃ  বুধবার ছিল পুলিশ দিবস ।তাই পুলিশ দিবস কে স্মরণীয় করে রাখার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় সমাজ সেবামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোথাও রক্তদান শিবির, কোথাও স্বাস্থ্য পরীক্ষা শিবির, কোথাও পথচলতি মানুষদের হাতে মাস্ক, স্যানিটাইজার বিতরণ, বন্যা দুর্গত মানুষদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সমাজসেবা মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার দিনটিকে পালন করে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা।


 বুধবার মেদিনীপুর শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে মেদিনীপুর সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথচলতি মানুষদের হাতে করোনা নিয়ে সচেতন করার জন্য মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। সেই সঙ্গে সবাইকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য বাইক আরোহী থেকে বিভিন্ন গাড়ির চালকদের আবেদন জানানো হয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয় ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন নিজে বাঁচবেন, অপরকে বাঁচাবেন। তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ওবিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার পুলিশ দিবস উদযাপনের অনুষ্ঠান এর আয়োজন করা হয় ।


কেশপুর থানার পুলিশের পক্ষ থেকে ওই এলাকার দরিদ্র মানুষের হাতে যেমন বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়, তেমনি কচিকাচাদের হাতেও বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার পক্ষ থেকে পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে জেলার শালবনি, গুড়গুড়িপাল, গড়বেতা, চন্দ্রকোনা ,দাসপুর, ঘাটাল সহ বিভিন্ন থানা এলাকায় সমাজসেবা মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠান এর আয়োজন করা হয় বলে জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান। সেই সঙ্গে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন থানায় গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে পুলিশ আধিকারিক ও কর্মীদের  অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.