যেভাবে বানাবেন ইলিশের ডিম ভাপা
দি নিউজ লায়নঃ
উপকরণ
১. ইলিশের ডিম ৪ পিস
২. সরিষা বাটা ৩ চা চামচ
৩. পিয়াজ বাটা ২ চা চামচ
৪. কাঁচালঙ্কা ৪ টি
৫. হলুদ গুঁড়ো ১ চা চামচ
৬. লঙ্কার গুঁড়ো ২ চা চামচ
৭. নুন পরিমান মতো
৮. ধনেপাতা সামান্য
প্রণালী:
প্রথমে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি পাত্রে নিয়ে নেবেন। এরপর একটি পাত্রে জল গরম করে তার উপর সবকিছু দিয়ে মাখানো মাছের ডিমের পাত্রটি দিয়ে ঢেকে ভাপে রান্না করতে দিন আধ ঘন্টার মতো। তারপর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সর্ষে দিয়ে লোভনীয় ইলিশের ডিম ভাপা।

Post a Comment