এবারের পুজোর আড্ডা জমে উঠুক চিকেন তন্দুরিতে - The News Lion

এবারের পুজোর আড্ডা জমে উঠুক চিকেন তন্দুরিতে

 


 দি নিউজ লায়নঃ   

উপকরনঃ  

১। চিকেন ( ব্রেস্ট পিস থেকে ৭০০ গ্রাম)   

২। টকদই 

৩। লেবুর রস 

৪। আদা পেস্ট 

৫। রসুনের পেস্ট

৬। কসৌরি মেথি পাইডার 

৭। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 

৮। ধনে গুঁড়ো 

৯। গরম মশলা 

১০। চাট মশলা 

১১। বেসন (রোস্টেড) 

১২। সরষের তেল 

১৩। মাখন


প্রণালিঃ  

তন্দুরি চিকেনের জন্য বিশেষ পিস দোকান থেকেই করাতে পারবেন। চিকেন এনে ভালো করে ধুয়ে লেবুর রস, নুন, আদা-রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখুন এক ঘন্টা। অন্য দিকে শুকনো কড়াইতে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কসৌরি মেথি, গরম মশলা, বেসন নেড়ে নিন। এবার একটি বাটিতে দুচামচ ফেটানো টকদই, কাঁচা লঙ্কা বাটা, সরষের তেল, আদা-রসুনের পেস্ট আর বাকি মশলা মিশিয়ে নিন ভালো করে। ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিন।


 ফ্রিজে রাখুন তিন থেকে চার ঘন্টা। এবার প্রেসার কুকারে সামান্য তেল দিয়ে উল্টে পাল্টে নিন। তবে কুকারের মুখ ঢেকে রেখে সেদ্ধ করবেন। মিনিট ১৫ সময় লাগবে। সেদ্ধ হয়ে এলে একটা প্লেটে নিয়ে ওর মধ্যে বাটার আর লেবুর রস দিন। এক চামচ কসৌরি মেথি গুঁড়ো, এক চামচ গরম মশলা, এক চামচ চাট মশলা দিয়ে কাবাবের মশলা বানিয়ে রাখুন। সেই মশলাই ছড়িয়ে দিন উপর থেকে। ব্যাস আপনার তন্দুরি চিকেন রেডি পরিবেশনের জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.