৫ বছরের শিশুর সাথে যৌন হেনস্থার অভিযোগ
দি নিউজ লায়নঃ নাতনি সম ৫ বছরের শিশুর সাথে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধর বিরুদ্ধে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে হাবিরা থানার এ জি কলোনির মানিকতলা এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিমল বিশ্বাস(৫০)। ধৃতকে বুধবার বারাসত আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। এদিনই নাবালিকার মেডিকেল সহ গোপন জবানবন্দীও নেওয়া হয়েছে।ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে হাবরা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত বিমল বিশ্বাস মঙ্গলবার প্রতিবেশী ৫ বছরের নাবালিকাকে তার নিজের নাতনির সাথে খেলার জন্য বাড়িতে নিয়ে যায়। বিমলের বাড়িতে সেই সময় কেউ ছিলেন না। অভিযোগ বিমল নাবালিকাকে যৌন হেনস্থা করে। এরপর বাড়িতে এসে বিষয়টি জানিয়ে দেয় নাবালিকা। মঙ্গলবার অভিযুক্ত বিমল বিশ্বাসের বিরুদ্ধে নাবালিকার পরিবার হাবরা থানায় যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করে।নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই বিমল বিশ্বাসকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Post a Comment