১২ জন ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন রেশমি কমল
দি নিউজ লায়নঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে বুধবার ১২ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা ঋণ দেওয়া হল। বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের দপ্তরের সভাকক্ষে উপস্থিত ১২ জন ছাত্রছাত্রীর হাতে অর্থের চেক তুলে দেওয়া হয়।
চেকগুলি ছাত্র ছাত্রীর হাতে তুলে দেন জেলাশাসক রেশমি কমল। পরে জেলাশাসক জানান ১২ জন ছাত্রছাত্রীর মধ্যে দুইজনকে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের মাধ্যমে ও বাকি ১০ জনকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অর্থ ঋণ হিসেবে তুলে দেওয়া হয় ছাত্র ছাত্রী দের হাতে।
এর ফলে অর্থের অভাবে দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের আর উচ্চ শিক্ষা লাভের জন্য কষ্ট করতে হবেনা। রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে। ধাপে ধাপে প্রতিটি আবেদনপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলাশাসক রেশমি কমল জানান । রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকেরা।

Post a Comment