মৃত ডলফিন উদ্ধার
দি নিউজ লায়নঃ বুধবার সকালে নদীর চর থেকে প্রায় ৫ ফুট মৃত ডলফিন উদ্ধার করে বনকমীর্রা।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকাড়ীঘাটা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিকাড়ীঘাটা এলাকায় মাতলা নদীতে এদিন সকালে বেশ কিছু মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গিয়ে দেখতে পায় মাতলা নদীর চরে একটি মৃত ডলফিন পড়ে আছে।
আর এই খবর ছড়িয়ে পড়তে ডলফিনটিকে ভিড় জমায় গ্রামবাসীরা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাতলা রেঞ্জের বনকমীর্রা।তারা মৃত ডলফিনটি উদ্ধার করে নিয়ে যায়।মাতলা রেঞ্জ বন দফতর জানান মাতলা নদীর চর থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করে বনকমীর্রা।তবে কি ভাবে ডলফিনটি এখানে এলো এবং কিভাবে মৃত্যু হল সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment