দাঁতনে বিজেপির পাঁচ জন প্রভাবশালী নেতা ও তাদের অনুগামীদের তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের শালিকোঠা এলাকায় বিজেপির পাঁচ জন প্রভাবশালী নেতা তাদের অনুগামীদের নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের দাঁতন এক ব্লকের সভাপতি প্রতুল দাস ।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য কাজ করার আহ্বান জানান।
তৃণমূল কংগ্রেসের দাঁতন এক ব্লকের সভাপতি প্রতুল দাস বলেন বিধানসভা নির্বাচনের পর প্রায় প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান এর ধারা অব্যাহত রয়েছে ।বৃহস্পতিবার বিজেপির পাঁচ জন প্রভাবশালী বিজেপি নেতা তাদের অনুগামীদের নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন । তিনি বলেন ওই পাঁচজন বিজেপি নেতা তাদের অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্য আবেদন করেছিলেন ।তাদের আবেদন দলের পক্ষ থেকে মঞ্জুর করা হয় ।তাই বৃহস্পতিবার এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
আগামী দিনে দাঁতন এক নম্বর ব্লকে বিজেপিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ দাঁতনের মানুষ বিজেপির সাথে নেই বিধানসভা নির্বাচনে প্রমাণিত হয়েছে ।দাঁতনের মানুষ শান্তি ও উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপিকে উপযুক্ত জবাব দিয়েছে ।তাই তিনি বলেন বিজেপি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনে ভোট নিয়েছিল। মানুষ বিজেপির চালাকি ধরে ফেলেছে। তাই মিথ্যাবাদী বিজেপিতে কেউ আর থাকতে চাইছে না ।তাই বিজেপি দল ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।

Post a Comment