Khela হবে দিবস নিয়ে কি বললেন Dilip Ghosh - The News Lion

Khela হবে দিবস নিয়ে কি বললেন Dilip Ghosh

 


  দি নিউজ লায়নঃ   Khela হবে দিবসকে কটাক্ষ করেন  বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।     আগামী ১৬ অগাস্ট রাজ্যের Khela হবে দিবসের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন রাজ্যের  বিভিন্ন ব্লকে ব্লকে খেলাধুলারও আয়োজন করছে তৃণমূল। ওই দিন সল্টলেক স্টেডিয়ামে ভারতীয় জাতীয় দলের সঙ্গে বাংলার দলের একটি টুর্নামেন্টের আয়োজন করেছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতির মধ্যেই এই আয়োজন নিয়ে  বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সারাদেশে খেলাধুলা বন্ধ রয়েছে। 


এখন আইপিএল পর্যন্ত বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। লোকাল ট্রেন চলছে না, বাস চলছে না, স্কুল-কলেজ বন্ধ, কিন্তু খেলা করতেই হবে। Khela, মেলা, লীলা করেই এই সরকার ১০ বছর কাটিয়ে গেছে সেই অভ্যাস এখনও যাচ্ছে না।’ দিলীপ ঘোষের দাবি, ‘১৬ অগাস্ট ঐতিহাসিকভাবে একটি কালো দিন। ওই দিন হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। আর পশ্চিমবঙ্গে ভোটের নামে যে খেলা হয়েছিল তা অন্য রাজ্যে ছড়িয়ে দিতে চাইছে তৃণমূল। 


সারা পশ্চিমবঙ্গের মানুষ এর বিরোধিতা করেছে। তা সত্ত্বেও গায়ের জোরে এসব করছে। সাধারন মানুষকে এসবকে ভালো চোখে দেখবে না বলেও মনে করেন তিনি।     অন্যদিকে আজ শুক্রবার  ‘Khela হবে দিবসের’ পাল্টা ‘ক্রীড়া দিবস’ পালন করছে  বিজেপি। সল্টলেকের এজে ব্লকে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং প্রাক্তন অধিনায়ক কল্যাণ চৌবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.