রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু
দি নিউজ লায়নঃ রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃতু হল এক হকারের । মৃতের নাম বাপন শেখ ( ৩৭) । এদিন বিকেলে লালগোলা – শিয়ালদহ শাখার পীরতলা স্টেশন এর কাছে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বহরমপুর জি আর পি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ।
জানা গিয়েছে , ভগবানগোলা থানার কালুখালি এলাকার বাসিন্দা ঐ যুবক পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মশলা বিক্রি করেন ।এদিন মশলা বিক্রি করে বাড়ি ফেরার সময় রেল লাইন পার হচ্ছিলেন ওই সময় কলকাতা থেকে এক্সপ্রেস ট্রেন টি সুবর্ণমৃগী হল্ট স্টেশান ছেড়ে লালগোলার দিকে যাচ্ছিল । ওই ট্রেনেই ধাক্কা লেগে তার মৃত্য হয় । এলাকায় কবিয়াল কিরণমালা হিসেবে অধিক পরিচিত ।

Post a Comment