পথচলতি মানুষদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন তৃণমূলের মহিলা কর্মীরা
দি নিউজ লায়নঃ আজ রাখি পূর্ণিমা। সমস্ত স্তরের মানুষের ভাই বোনদের ভালোবাসার মেলবন্ধনের দিন । সেই পরিপ্রেক্ষিতে রবিবার হবিবপুর ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের কমিটি ও আইহো অঞ্চল মহিলা তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে হবিবপুর ব্লকের আইহো বাসস্ট্যান্ডে পালিত হয় রাখি বন্ধন উৎসব।
এদিন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির মহিলা কর্মীরা আইহো বাসস্ট্যান্ডে পথচলতি সাধারণ মানুষদের থেকে শুরু করে ঐ এলাকার সকল দোকানদার, যানবাহন চালক ও ট্রাফিকে দ্বায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন তৃণমূলের মহিলা কর্মীরা। এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামলী ভৌমিক সহ তৃনমুল কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীরা।
Post a Comment