আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
দি নিউজ লায়নঃ আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিভিন্ন সরকারি প্রকল্পে তিনি প্রায় দশ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম করেছেন বলে অভিযোগ। রবিবার বাঁকুড়ার জেলা পুলিশ বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করে। বিভিন্ন সময়ে পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক বিষয়ে ১০ কোটি টাকার তছরুপের অভিযোগ।
বিষ্ণুপুরের রাস্তাঘাটসহ একাধিক ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে মহকুমাশাসকের কাছে বছর দুয়েক আগে অভিযোগ জমা পড়ে। ওই ঘটনা খতিয়ে দেখার পর মহকুমাশাসক প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। বর্তমানে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
Post a Comment