হাওড়া জেলার পূনর্বাসনের জন্য আড়াই কোটি, অরূপ রায় - The News Lion

হাওড়া জেলার পূনর্বাসনের জন্য আড়াই কোটি, অরূপ রায়

 


দি নিউজ লায়নঃ বন্যা কবলিত হাওড়া জেলার পূনর্বাসনের জন্য সমবায় দপ্তর থেকে আড়াই কোটি টাকা দেওয়া হবে। শনিবার বন্যা কবলিত উদয়নারায়নপুর পরিদর্শনে এসে এই ঘোষণা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন সকালে উদয়নারায়নপুরের বন্যা কবলিত ভবানীপুর ঘোষপাড়ায় আসেন মন্ত্রী অরূপ রায়। সঙ্গে ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আয, উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়।


 এদিন অরূপ রায় জলের মধ্যে নেমে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। পরে বন্যা দূর্গত এলাকার মানুষদের হাতে ত্রান সামগ্রী ও রান্না করা খাবার তুলে দেন। এদিন তিনি অভিযোগ করেন ডিভিসি জলাধার সংস্কার না করার ফলেই প্রতি বছর বন্যার জলে ভাসছে হাওড়া হুগলি। রাজ্য সরকার একাধিকবার এই বিষয়ে ডিভিসিকে বলা হলেও তারা না শোনায়  বন্যার জলে বাড়ি,রাস্তা, ফসল নষ্ট হচ্ছে।  এদিন কেন্দ্রীয় সরকারকে একহাত নেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন ৭ বছর কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন মানুষের জন্য কিছু করেনি। শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.