মদনমোহন মন্দিরে দধি কাঁদো খেলা
দি নিউজ লায়নঃ জন্মাষ্টমীর নিয়ম মেনে জন্মাষ্টমীর প্রীতি কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে এক অভিনব খেলায় অংশগ্রহণ করেন মন্দিরের পূজারীরা। এই খেলাটা নাম দধি কাঁদো। মন্দিরের সামনে গর্ত খুঁড়ে কাদা তৈরি করা হয়, পাঁচ রকমের ফল থাকে এই খেলায়। যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে কেউ একজন এই ফল কাদার মধ্যে লুকিয়ে রাখে।
বাকিরা জোর করে সেই ফল খুঁজে বার করার চেষ্টা করে। কাদায় হয় লুটোপুটি। অভিনব এই খেলা আজ আমল থেকে চলে আসছে। দেবত্র ট্রান্সপোর্টের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী জানান, প্রতিবছরের মতো নিয়ম-নীতি মেনে এই বছরও খেলা হচ্ছে। খেলা শেষে সকল অংশগ্রহণকারী দেখাতে দই-চিড়া বুন্দিয়া তুলে দেওয়া হবে। এটাই খেলার নিয়ম। কোচবিহারের ঐতিহ্য বৈচিত্র্যপূর্ণ তা আরও একবার এই খেলার মাধ্যমে মানুষের সামনে প্রকাশ পায়।

Post a Comment