চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত - The News Lion

চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত

 


দি নিউজ লায়নঃ  উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হল শেখ রজব। নতুন প্রধান পূর্বতন বোর্ডের উপ-প্রধানের দায়িত্ব সামলাতেন। যদিও এদিন প্রধান নির্বাচনে পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ ৫ জন সদস্য অনুপস্থিত ছিল। সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যেই নতুন উপর প্রধান নির্বাচিত করা হবে। এদিন পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে সেভাবে কোন অশান্তি না হলেও এলাকায় রাজনৈতিক উত্তাপ ছিল যথেষ্ট।


গত পঞ্চায়েত নির্বাচনে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১১টি আসনেই তৃনমূল কংগ্রেস প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। সেই সময় ফারুক শেখ ওরফে মিঠুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন এবং শেখ রজব উপপ্রধান নির্বাচিত হন। এদিকে পঞ্চায়েতের বোর্ড গঠনের পরেই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ প্রধান মিঠুন গোষ্ঠীর লোকজনদের দাপটে বিরোধী গোষ্ঠীর লোকেরা গ্রামছাড়া হয়ে যায়। 


যদিও বিধানসভা নির্বাচনের পর বিরোধী গোষ্ঠীর দাপটে গ্রাম ছাড়া হয়ে যায় প্রধান গোষ্ঠীর লোকজন। আর এরপরেই আগস্ট মাসের মাঝামাঝি প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। সেই গত মঙ্গলবার নতুন প্রধান নির্বাচিত হয়। রজব গোষ্ঠীর লোকজনদের অভিযোগ বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে কাজ করার অভিযোগ ছিল প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। আর নির্বাচনের পর সেই ভয়ে প্রধান ও তার অনুগামীরা গ্রামছাড়া হয়ে যায়। যদিও প্রাক্তন প্রধান শেখ ফারুকের দাবি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি তৃণমূলেই আছেন

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.