তালদিতে দুয়ারে সরকার কর্মসূচিতে বাউল গানে নাচলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ - The News Lion

তালদিতে দুয়ারে সরকার কর্মসূচিতে বাউল গানে নাচলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ

 


দি নিউজ লায়নঃ  বুধবার সকাল থেকে শুরু হল দক্ষিণ ২৪ পরগনার তালদি গ্রাম পঞ্চায়েতের তালদি মোহনচাঁদ হাইস্কুলে দুয়ারে সরকার কর্মসূচি।এদিন সকাল থেকে মহিলাদের ছিল লম্বা লাইন।বেশির ভাগ মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কাগজপত্র জমা দেওয়ার জন্য ছিল লম্বা লাইন।এদিন দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা শাসক আজাহার জিয়া,ক্যানিং-১ বিডিও শুভঙ্কর দাস,তালদি গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা সাঁফুই, উপ প্রধান কালিচরণ মাল, ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অসীমা নস্কর, খাদ্য কর্মাধ্যক্ষ সুর্পনা নস্কর, বিভিন্ন দফতর আধিকারিক প্রমুখ।আর এই দুয়ারের সরকার ক্যাম্পে বাউল গানের তালে নাচলেন পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অসীমা নস্কর।তিনি দুয়ারে সরকার বাউল গানে নৃত্যের তালে সাধারণ মানুষজন কে বিভিন্ন প্রকল্প বিষয়ে সচেতন করে তোলেন।


ক্যানিং মহকুমা শাসক আজাহার জিয়া বলেন এ পর্যন্ত ক্যানিং মহকুমা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রায় ৮০ শতাংশ ফর্ম জমা পড়েছে।ইতিমধ্যে ৪০ হাজারের উপরে ফর্ম জমা পড়েছে এ পর্যন্ত।কোভিড বিষয়ে ক্যাম্প গুলিতে মাইকিং দ্বারা সর্তক করা হচ্ছে এবং মাস্ক দেওয়া হচ্ছে।এছাড়াও দুয়ারে সরকারের ক্যাম্পের সংখ্যা ও বাড়ানো হয়েছে।ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষজন ১৯ টি স্কিমের পরিষেবা পাচ্ছে।বিশেষ করে  লক্ষ্মী ভান্ডার,স্টুডেন্ট ক্রেডিট কার্ড,সামাজিক সুরক্ষা যোজনা সহ বিভিন্ন প্রকল্পের পরিষেবা দেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.