ফের হলিউডে উড়াল দিচ্ছেন দীপিকা
দি নিউজ লায়নঃ আবারও হলিউডে পাড়ি জমাচ্ছেন অভিনেত্রী দিপিকা পাডুকোন । অভিনয় করতে যাচ্ছেন একটি রোম্যান্টিক কমেডি ছবিতে। ইরস কর্পোরেট গ্লোবাল কর্পোরেশন ডিভিশনের প্রযোজনায় তৈরি হবে এই ছবি। তাদের পাশাপাশি এতে সহ-প্রযোজনার দায়িত্বে থাকবেন বলিউডের এই ‘মাস্তানি’। এরমধ্যে দিয়ে হলিউডে প্রযোজক হিসেবে হাতেখড়ি হতে যাচ্ছে দীপিকার। দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্বে থাকবে।
শুধু প্রযোজনা নয়, এই ছবিতে অভিনয়ও করবেন এই নায়িকা। দীপিকা জানিয়েছেন, বিশ্বজুড়ে সকলের কাছে ভালো এবং অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই তিনি তার প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তিনি। একই ভাবে হলিউডের প্রযোজনা সংস্থাও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।

Post a Comment