যে বিষয়গুলির উপর জামিন পেলেন পরীমনি
দি নিউজ লায়নঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিনের আদেশ দেন। এরপরে বিকেলে পরী মণির আইনজীবী মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত পরী মণির পক্ষে জামিননামা দাখিল করেন।
ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এসব বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে তিন বিবেচনায় বা কারণে জামিন দিয়েছেন আদালত।
বিবেচনাগুলো হলো- নারী, শারীরিক অসুস্থতা এবং অভিনেত্রী। রোববার (২৯ আগস্ট) উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।

Post a Comment