জেলা পুলিশ সুপারের দপ্তরে ঢুকে এক মহিলা পুলিশ আধিকারিকের উপর হামলা চালালো সাইবার মামলায় অভিযুক্ত পাঁচ দুস্কৃতি - The News Lion

জেলা পুলিশ সুপারের দপ্তরে ঢুকে এক মহিলা পুলিশ আধিকারিকের উপর হামলা চালালো সাইবার মামলায় অভিযুক্ত পাঁচ দুস্কৃতি

 


দি নিউজ লায়নঃ   প্রকাশ্য দিবালোকে খোদ জেলা পুলিশ সুপারের দপ্তরের সাইবার ক্রাইম বিভাগে, সাইবার মামলায় অভিযুক্ত পাঁচ দুস্কৃতি অতর্কিতে হামলা চালালো এক মহিলা পুলিশ আধিকারিকের উপর ।এই ঘটনার জেরে জেলা পুলিশ সুপারের দপ্তরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে জেলা পুলিশ সুপারের দপ্তরের কর্মীদের মধ্যে। 


দুস্কৃতিদের হাত থেকে বাঁচতে নিজের চেয়ার ছেড়ে পালিয়ে বাঁচেন মহিলা পুলিশ আধিকারিক।অতর্কিতে দুস্কৃতির হামলায় ভয়ে কাঁপতে থাকেন ওই মহিলা পুলিশ আধিকারিক।ওই পুলিশ আধিকারিকের আর্তচিৎকারে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দপ্তরের অন্যান্য পুলিশ কর্মী ও আধিকারিকরা।


ঘটনাস্থলেই চার অভিযুক্তকে ধরে ফেলেন জেলা পুলিশ সুপারের দপ্তরের পুলিশরা। যদিও পুলিশের হাত ফসকে এক দুস্কৃতি জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে পালিয়ে যায়।এর পরেই চার অভিযুক্তকে ধরে বেধড়ক মারধার করে পুলিশ কর্মীরা।পুলিশের মারে এবং অভিযুক্ত অসুস্থ হয়ে গেলে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায় জেলা পুলিশ।


এরপর ওই মহিলা পুলিশ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে চার দুস্কৃতিকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা পুলিশ আধিকারিক জানান অভিযুক্ত পাঁচজন মিলে আমার অফিসে  আমাকে আক্রমন করে। এবং আচমকা আমাকে মারধার শুরু করে।এরপর দুই জন আমার গায়ে হাতদেয়। এবং আমার কলার টেনে ধরে আমাকে মাটিতে ফেলে দেয়।আমি কোন মতে দুস্কৃতিদের হাত থেকে বেঁচে পালিয়ে যাই।


জেলা পুলিশ সুপার দপ্তরের সাইবার ক্রাইম থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক জানান আলিপুরদুয়ার জেলার একটি মেয়ে আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে ফেসবুকে তার নামে ফেক আইডি বানিয়ে তার বিরুদ্ধে নোংরা, অশালীন লেখা পোষ্ট করা হচ্ছে।সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি।এবং তদন্ত শুরু  করতেই ফেসবুক থেকে একটি ফোন নম্বর আমাদের দেওয়া হয়।সেই নম্বরের ভিত্তিতে আমরা সেই ফোনের নম্বরের মালিককে থানায় ডাকা হয়। আজ সেই যুবক  তার চার বন্ধুকে নিয়ে থানায় আসে।এবং আচমকাই আমাদের মহিলা পুলিশ আধিকারিকের উপর আক্রমণ করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.