জাতীয় সড়কে টহল দেওয়ার সময় পুলিশের গাড়িতে ট্রেলারের ধাক্কা - The News Lion

জাতীয় সড়কে টহল দেওয়ার সময় পুলিশের গাড়িতে ট্রেলারের ধাক্কা

 


দি নিউজ লায়নঃ  জাতীয় সড়কে টহল দেওয়ার সময় পুলিশের গাড়িতে ধাক্কা মারলো একটি ট্রেলার। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ১৬ নং জাতীয় সড়কে রাজাপুর থানার জগন্নাথপুর শ্মশানতলার কাছে। দুর্ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়। তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।


পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাত ১টা লাগাত পুলিশের গাড়িটি জাতীয় সড়কে কলকাতামুখী লেনে টহল দিচ্ছিল। অভিযোগ সেই সময় একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটি নয়নজুলিতে নেমে যায়। গাড়ীর পিছনের সিটে বসে থাকা এক পুলিশ কর্মী আহত হয়। দুর্ঘটনার পর গাড়িতে থাকা অন্য পুলিশকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও দুর্ঘটনার পর ট্রেলারসহ চালক পালিয়ে যায়।


অপরদিকে সোমবার রাতে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃত সাইকেল-আরোহী নাম সত্যব্রত মিশ্র (৬৫) । দুর্ঘটনাটি ঘটেছে শ্যামপুর বাগনান রোডে বরদাবাড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে ওই বৃদ্ধ সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারলো তিনি রাস্তায় ছিটকে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ঝুমঝুমি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.