বড় সড় ডাকাতির আগেই গ্রেপ্তার ৫ ডাকাত
দি নিউজ লায়নঃ বড় সড় ডাকাতির আগেই গ্রেপ্তার হল ডাকাতদল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বারুইপুরের পূর্ব বেলেগাছি এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র সহ গেটের তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম।
ধৃতদের নাম আতিকুর শেখ, শফিকুল লস্কর, আবু কালাম, মিঠুন কোরিয়া, রাকিবুল লস্কর। এদের বাড়ি গোসাবা, কে এল সি ও বারুইপুর থানা এলাকায়। অভিযুক্তদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Post a Comment