নার্সিংয়ের ছাত্রীর সাথে সহবাসের অভিযোগে গ্রেপ্তার এক পুলিশ কর্মী
দি নিউজ লায়নঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সিংয়ের ছাত্রীর সাথে সহবাসের অভিযোগে এক পুলিশ কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় বনগাঁর গোপালনগরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম উত্তম সরকার। তার বাড়ি নদীয়ার রানাঘাট থানার হাবিবপুর এলাকায়। ধৃত উত্তম আসানসোলে রাজ্য পুলিসের ৭নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল হিসেবে কর্মরত।
ধৃতকে এদিন বনগাঁ আদালাতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে বছর দুই আগে উত্তম কনস্টেবলের চাকরি পান।এক বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোপালনগরের এক নার্সিং ছাত্রীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে ওই ছাত্রীর সঙ্গে সহবাস করে বলে অভিযোগ।
বর্তমানে ঐ ছাত্রী অন্তঃসত্তা হয়ে পড়লে সে বিয়ে করবেনা বলে জানায়। ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজন বিষটি জানতে পারেন।এরপর ছাত্রীর পরিবারের লোকজন হাবিবপুরে অভিযুক্ত পুলিশ কর্মীর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু পুলিশ কর্মীর মতো তাঁর বাড়ির লোকেরাও তাঁদের অপমান করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। শেষপর্যন্ত ঐ ছাত্রী গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত পুলিশ কর্মীকে নদীয়ার নবদ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Post a Comment