স্বাধীনতা দিবসের প্রাক্কালে সর্বত্র কড়া নিরাপত্তা
দি নিউজ লায়নঃ দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশন সহ জেলার সর্বত্র কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে শহরের রাস্তায় গাড়ি থামিয়ে চলছে পুলিশের নাকা চেকিং। এদিন বালির দু'নম্বর জাতীয় সড়ক বালি ব্রিজের সামনে বালি থানার তরফ থেকে নাকা চেকিং করা হয়। প্রায় সব গাড়ি দাঁড় করিয়ে এদিন তল্লাশি করা হয়। যাত্রীদের ব্যাগ পরীক্ষা করে দেখা হয়। গাড়ি পরীক্ষা করা হয়।
স্বাধীনতা দিবসে যাতে না কোনও অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা না ঘটে তারজন্যই এই বিশেষ তল্লাশি বলে জানা গেছে। এর পাশাপাশি, ১৫ আগস্টের প্রাক্কালে নিরাপত্তা জোরদার করা হয়েছে হাওড়া স্টেশনেও। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেশন চত্বর। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ চেকিং। স্নিফার ডগ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন মেটাল ডিটেক্টর দিয়ে চলছে ট্রেন ও পার্কিং এ থাকা গাড়ির চেকিং। স্টেশনে আরপিএফ, জিআরপির আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন।

Post a Comment