RANAGHAT MUNICIPALITY-তে কন্যাশ্রীদের সংবর্ধনা
দি নিউজ লায়নঃ আজ কন্যাশ্রী প্রকল্প -বর্ষপূর্তী উপলক্ষে রানাঘাট পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হল কৃতি কন্যাশ্রীদের। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট থানার SDPO, শ্রী রাণা কর্মকার (SDO), শ্রী সঞ্জীব সেনাপতি (IC), শ্রী কোশলদেব বন্দোপাধযায় (পৌরপ্রশাসক) সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকল কন্যাশ্রীরা শপথ বাক্য পাঠ করেন এবং শপথ নেন যে আগামীদিনে তারা এই প্রকল্পের প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত রাণাঘাটের SDO শ্রী রাণা কর্মকার মহাশয় তার ক্ষুদ্র বক্তবের মাধ্যমে বলেন - অর্থনৈতিক অনটনের কারণে যাতে কোন কন্যাশ্রী তার শিক্ষা জীবনে পিছিয়ে না পড়েন তার জন্যেই মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প।

Post a Comment