পড়ে গিয়ে হাতে-পায়ে ব্যথা পান পরী মণি - The News Lion

পড়ে গিয়ে হাতে-পায়ে ব্যথা পান পরী মণি

 


দি নিউজ লায়নঃ  ঢাকাই চিত্রনায়িকা পরী মণির জামিন আবেদন নাকচ করে আরও একদিনের রিমান্ড  মঞ্জুর করেছেন আদালত। উভয় আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম আদালত আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টা এ আদেশ দেন।   আদেশের পর সিএমএম আদালতের আট তলা ভবন থেকে পরী মণিকে বের করা হয়। এর আগে থেকে নিচে গারদ থানার সামনে শতশত সাধারণ  মানুষ, সাংবাদিক পরী মণির জন্য অপেক্ষায় থাকেন। 


এর ফলে ভিড়ে হাঁটার মতো পরিস্থিতিও ছিল না। এর মধ্যেই পরী মণিকে পুলিশ কঠোর নিরাপত্তা দিয়ে গারদ থানায় নেওয়ার জন্য রওনা দেয়। পুলিশ বেষ্টিত হয়ে হাঁটার সময় পরী মণি হুড়োহুড়িতে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে হাতে-পায়ে ব্যথা পান তিনি। পরে নারী পুলিশেরা তাঁকে তুলে আবার গারদ থানায় প্রবেশ করান।’  



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.