ডায়াবেটিসের রোগীরা যেসব বিষয়ে বেশি নজর দেবেন - The News Lion

ডায়াবেটিসের রোগীরা যেসব বিষয়ে বেশি নজর দেবেন

 


দি নিউজ লায়ন;  করোনা সংক্রমণ হলে ডায়াবেটিস সবচেয়ে বেশি সমস্যায় ফেলছে। কিন্তু প্রতিষেধকের পাশ্বপ্রতিক্রিয়া ঘিরেও রয়েছে ভয়।   তা নিয়ে বিশেষ করে আতঙ্কে ভুগছে ডায়াবেটিস রোগীদের একাংশ। তবু টিকা নিতে হবে বলছেন চিকিৎসকরা। তাই ডায়াবেটিস রোগীদের একটু বেশি যত্ন নেওয়া জরুরি।   সবার আগে খাওয়ার দিকে নজর দিতে হবে। এমন কিছু খাদ্য প্রতিদিন তালিকায় থাকতে হবে, যা প্রতিরোধশক্তি বাড়ায়। 


ডায়াবেটিস রোগীরা রোজ খানিকটা প্রোটিনযুক্ত খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন প্রতিষেধক নেওয়ার সময়। মাছ, মাংস, ডিম খান। প্রতিষেধক নেওয়ার পরপর সপ্তাহে অন্তত দুতিনবার মুরগির মাংস খাওয়া ভালো। সঙ্গে যথেষ্ট পরিমাণে সবজি ও ফলও খান।  হলুদ খাওয়া দরকার। এতে কার্কুমিন থাকে। তা শরীরের জন্য ভালো। মানসিক চাপ কমায়। দুধের সঙ্গে মিশিয়ে রোজ একটু হলুদ খেলে চাপ কমবে, প্রতিরোধক্ষমতাও বাড়বে।


 প্রতিষেধক নেওয়ার সময় ডায়াবেটিস রোগীদের আর একটি কথা মনে রাখা জরুরি। কোনোভাবে কয়েকটি দিন ধূমপান এবং মদ্যপান করা চলবে না। তাতে পাশর্^প্রতিক্রিয়ার জের সামলানো কঠিন হতে পারে।  খালি পেটে টিকা নেওয়াও কোনোভাবেই চলবে না। কখনও কখনও প্রতিষেধকের কারণে সামান্য পাশ্বপ্রতিক্রিয়া হয়ে থাকে। কিন্তু ডায়াবেটিস রোগীদের করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমাতে পারে টিকা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.