প্যারিসে পৌঁছলেন লিওনেল মেসি, চুক্তি বৃহস্পতিবার - The News Lion

প্যারিসে পৌঁছলেন লিওনেল মেসি, চুক্তি বৃহস্পতিবার

 


দি নিউজ লায়নঃ  প্যারিসে পৌঁছলেন লিওনেল মেসি, চুক্তি বৃহস্পতিবার। ভাতা মিলে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন এই আর্জেন্টাইন তারকা। মেসি পিএসজির চুক্তির প্রস্তাব মেনে নিয়েছেন।   স্পেনের সংবাদমাধ্যম লা সেক্সতাকে মেসির এজেন্ট ও তাঁর বাবা জর্জ মেসি জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই মেসি প্যারিসে পৌঁছাবেন। তবে চুক্ত হবে বৃহস্পতিবার।  আজ স্থানীয় সময় বিকেল তিনটায় প্যারিসে পৌঁছাবেন মেসি। ব্যক্তিগত বিমানে করে প্যারিস যাচ্ছেন তিনি। ভারতীয় সময় ৬.৩০ মিনিটে প্যারিসে পৌঁছে সেখানকার একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি।  


আর্জেন্টিনার তারকা ফুটবলারকে বার্সেলোনা বিমানবন্দরে দেখা গেছে। সপরিবারে প্যারিসে উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।   পিএসজিতে রয়েছেন নেইমার ও এমবাপ্পের মতো তারকা ফুটবলার। তাঁদের সঙ্গে মেসি যোগ দিলে ফ্রান্সের ক্লাবের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার সার্জিও রামোসও পিএসজিতে যোগ দিয়েছেন।  গত রোববার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় বলে দেন মেসি। সেখানে তিনি কেঁদেছেন।  


এর আগে মেসির বিদায় নেওয়ার খবর এক বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সা। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছন, কেন মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেননি তারা।  বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ১ জুলাই থেকে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান মেসি। লম্বা সময় ধরে আলোচনার পর গত বৃহস্পতিবার রাতে বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের বাধার কারণে তাদের পক্ষে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.