নদীয়ায় বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত এক কৃষক - The News Lion

নদীয়ায় বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত এক কৃষক

 


দি নিউজ লায়নঃ  নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদরা গ্রামের 54 বছরের ঊষা রঞ্জন দেবনাথ অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতই চাষের জমিতে যাচ্ছিলেন সকালে। হঠাৎই তার গোঙানি শব্দে ছুটে আসে চাষের জমির অন্য কৃষকরা। 


প্রতিবেশীরা লক্ষ্য করেন ইলেকট্রিক তার যত্রতত্র ভাবে ছড়িয়ে রয়েছে মাঠে যাওয়ার প্রধান রাস্তাসংলগ্ন হলুদ চাষের জমিতে। আর তাতেই তরিকাহত হন ঊষারঞ্জন বাবু।  এর আগেও গ্রামে একাধিক জায়গায় তার পড়ে থাকতে দেখা গিয়েছে।  এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে মৃতদেহ উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.