প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই লম্বা লাইনে লক্ষ্মী লাভের আশায় ঘরের লক্ষীরা - The News Lion

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই লম্বা লাইনে লক্ষ্মী লাভের আশায় ঘরের লক্ষীরা

 


দি নিউজ লায়নঃ  লক্ষীর ভান্ডার পূর্ণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী ঘোষিত লক্ষীর ভান্ডার প্রকল্প এবার দুয়ারে সরকার মূল আকর্ষণ বলেই জানাচ্ছেন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা ঘরের লক্ষ্মীরা। তপশিলি জাতি উপজাতি হলে মাসে 1000 টাকা এবং সাধারণ মহিলা হলে 500 টাকা ভাতা হিসেবে পেতে চলেছেন তারা। গতকাল কৃষ্ণনগর চাকদা কল্যাণী রানাঘাট বিভিন্ন জায়গায় শুরু হলেও, দুয়ারে সরকার শান্তিপুরে চালু হয়েছে আজ থেকে।


 শহরের 1 থেকে 5 নম্বর ওয়ার্ড পর্যন্ত এবং শান্তিপুর ব্লকের দুটি অঞ্চলের আজকে সরকারের দুয়ারে  ঠাই পাওয়ার জন্য গতকাল মধ্যরাতে থেকেই ঘরের বাইরে মা লক্ষ্মীরা। মাঝেমধ্যে প্রবল বৃষ্টিতে দীর্ঘ লাইনে অনেকেই ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছেন! বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত ভীর ঠাসাঠাসি লাইন মূল ভবন থেকে পৌঁছেছে পাচ সাতশো মিটার পর্যন্ত।  লাইন থেকে সরলেই নানান জবাবদিহি করতে বেঁধে যাচ্ছে বাকবিতণ্ডা। পৌরসভা কর্তৃক খানিকটা ত্রিপল আচ্ছাদিত করলেও, প্রয়োজনের তুলনায় তা যৎসামান্য মাত্র। শান্তিপুর উইভিং স্কুলের মাঠ দ্বিতীয় ভাঙ্গারাসের  জনসমুদ্রের পরিণত হয়েছে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ।


পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য এবং এই পাঁচটি ওয়ার্ডের দায়িত্বে থাকা যতন সরকার জানান, এত মানুষের একসাথে পরিষেবা দিতে, ভীড় তো একটু হবেই, তবে লাইনে দাঁড়ানো প্রত্যেককে উপযুক্ত প্রমান পত্র দেখে ফরম দেওয়া হবে তা সে যতই রাত হোক না কেন। এভাবেই চলবে তিনদিন। এ বাদেও জমিজমা সংক্রান্ত, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, প্রতিবন্ধী ভাতা এ ধরনের আরও বেশকিছু প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.