জার্মানিকে হারিয়ে ৫-৪ গোলে পুরুষ হকিতে রেকর্ড করলো ভারত
দি নিউজ লায়নঃ জার্মানিকে হারিয়ে ৫-৪ গোলে পুরুষ হকিতে রেকর্ড করলো ভারত। এইদিন শুরুতেই ম্যাচের টানটান উত্তেজনা ছিল। ম্যাচের শুরু হওয়ার কয়েক মিনিট মধ্যে জার্মানি ১ গোল করে এগিয়ে যায়। তবে ম্যাচের 17 মিনিটের মধ্যে সমতা ফিরিয়ে আনে ভারত। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মারাত্মক খেলে জার্মানির ফল একসময় ৩-১ হয়ে যায়। তারপর থেকেই পাল্টা আক্রমণ শুরু করে ভারত ৫-৩ গোল হয়ে যায়।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে টানটান উত্তেজনায় ম্যাচ শেষের কয়েক মিনিট আগে আক্রমণের বাঁজ তুলে জার্মানিও ১ টি গোল করে ফেলল। তখন পেনাল্টি কর্ণার পায় জার্মানি। সুযোগ পেয়ে তারা কাজে লাগাতে পারেনি দুর্দান্ত ডিফেন্স করে ভারত। ফলে ৫-৪ গোলে ম্যাচ জিতে ভারতীয় হকি দল ট্রাফি পেল দীর্ঘ 41 বছর পর।এর আগে ভারত ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে সোনা জিতেছিল। তারপর বহুবার অলিম্পিকে অংশ নিয়েও ট্রফি পাইনি ভারত। এবার প্রথম থেকেই খুব ভালো খেলেছেন সিমরনজিৎরা।
এদিন টুইট করে জয়ের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাশাপাশি অনেক ব্যক্তিত্বরাও টুইট করে শুভেচ্ছা জানান পুরুষ হকি দলকে। তাহলে এবছরই কি আরেকটি রেকর্ড ভেঙে দেবে ভারতীয় মহিলা হকি দল? কারণ এবার অলিম্পিকেও দুর্দান্ত ফর্মে রয়েছে মহিলা দল। সেমিফাইনালে হারলেও মহিলা দলের কাছে অনেক সম্ভাবনার শেষ হচ্ছে না। শুক্রবার তারাও ব্রোঞ্জের জন্য নামছে ব্রিটেনের বিরুদ্ধে। ফলে সেদিকেও নজর থাকবে গোটা দেশবাসীর।

Post a Comment