পরীমণি-রাজের ১০ দিনের রিমান্ড চাইছে পুলিশ - The News Lion

পরীমণি-রাজের ১০ দিনের রিমান্ড চাইছে পুলিশ

 


চিত্রনায়িকা পরীমণি ও প্রযোজক রাজের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইছে পুলিশ। মামলা শেষে অবস্থা বুঝে রিমান্ডের আবেদন করবে। তাদেরকে বনানী থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে বৃহস্পতিবার ( ৫ আগস্ট) আদালতে হাজির করে মাদক মামলায় প্রথমে ১০ দিন করে রিমান্ড চাওয়া হতে পারে।


  বনানী থানার ওসি নুরে আযম মিয়া বলেন, পরীমণিকে বনানী থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে  বৃহস্পতিবারই আদালতে হাজির করা হবে। পাশাপাশি অবস্থা বুঝে মামলার রিমান্ড আবেদন জানানো হবে।  জানা গেছে, র‌্যাব সদর দপ্তরে তাদের মামলার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। মাদক, পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে এসব মামলার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.